খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, থানা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সাবেক সভাপতি আব্দুল্যা আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু প্রমুখ।

শেষে জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ বিএনপির ৩১ দফার প্রচারপত্র জনসাধারণের মাঝে বিতরণের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights