খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসায় মো. সিফাত আহামেদ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে খিলগাঁও চৌরাস্তা ঝিলপাড়ে নিজ বাসায় এ ঘটনা ঘটায় সে। সিফাত ওই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। সে খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, পরিবারের লোকজন সিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খিদমা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাত সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিফাতের ভাই মো. ওসমান জানান, সিফাত রাগি প্রকৃতির ছিল। অল্পতেই যেকোনো বিষয়ে সে রাগান্বিত হয়ে যেত।

তিনি বলেন, আজ বাসায় সন্ধ্যার সময়ে সিফাতের ছোটবোন অনলাইনে ক্লাস করার জন্য বাসার মোবাইল নিজের কাছে রাখে। পরে সিফাত বাসায় এসে মোবাইলটি চায়। তখন ছোট বোন সিফাতকে আধাঘণ্টা পরে মোবাইল ফোনটি নিতে বলে। এ কারণে অভিমান করে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে সিফাত ঝুলে থাকে। পরে দেখতে পেয়ে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগেও দুইবার ছোটখাটো বিষয় নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল সিফাত।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights