খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে সাবিহা জাহান (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে। সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব গোড়ান এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই ফারুক খান বলেন, রাত ৮টার দিকে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সে। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
তবে কী কারণে সাবিহা গলায় ফাঁস নিলো- এ বিষয়ে কিছু বলতে পারবো না। সাবিহারা দুই বোন, এক ভাই। সে ছিল সবার ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights