খুলনায় কার্বন ফ্যাক্টরিতে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা উপজেলার মীনকো নামে একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার উপজেলার তিলক নামক স্থানে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানায় থাকা পাট খড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, রবিবার সকালে রূপসার কুদির বটতলার তিলকে পাটখড়ি পুড়িয়ে কার্বন বানানোর কারখানায় আগুন লাগে। এসময় কারখানার সামনের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্বন তৈরির জন্য মজুদ রাখা পাটখড়ি পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights