খুলনায় গাছ কাটা বন্ধের দাবিতে ১৪টি পরিবেশ সংগঠনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার মুজগুন্নী মহাসড়কের নতুন রাস্তার মোড় থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আধা কিলোমিটার স্থানে রোড ডিভাইডারে থাকা গাছ কাটার প্রতিবাদে এবং ওই স্থানে পুনরায় গাছ লাগানোর দাবিতে খুলনার নতুন রাস্তার মোড়ে ১৪টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার অনুষ্ঠিত মামনববন্ধনে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, শহরের সৌন্দর্যবর্ধনের নামে এসব গাছ কাটা হচ্ছে। কিন্তু গাছ কেটে সৌন্দর্যবর্ধন বা উন্নয়ন কোনটাই হতে পারে না।
পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডকে উন্নয়নের নামে অর্থ অপচয় মন্তব্য করে বক্তারা খুলনাকে সবুজায়ন ও পরিবেশ-প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে খুলনা মুজগুন্নী মহাসড়কের রোড ডিভাইডারে থাকা সব ধরনের গাছ কাটা বন্ধের দাবি জানান।
প্রতিবাদ জানানো সংগঠন গুলো হলো, এএলআরডি, নিজেরা করি, টিআইবি, বেলা, বাপা, সনাক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), পরিবেশ সুরক্ষা মঞ্চ, পরিবর্তন-খুলনা, নাগরিক ফোরাম, আইআরভি, ক্লীন, ছায়াবৃক্ষ, হিউম্যানিটি ওয়াচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights