খুলনায় চিকিৎসকদের ৫ দিনব্যাপি আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় ১ম বারের মতো চিকিৎসকদের আন্তর্জাতিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান।

সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. দ্বীন উল ইসলাম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. টিটু মিয়া, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মো. মাহাবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মো. মোশারেফ হোসেন খন্দকার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী, প্রশিক্ষণ প্রোগামের ফোকাল পার্সন ডাঃ অনুপম পোদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ডাঃ মো. মেহেদী নেওয়াজ।
জানা যায়, খুলনায় চিকিৎসকদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থপেডিক্স, দন্ত, শিশু, গাইনী ও সার্জারি বিভাগে বিশেষজ্ঞ মতামত দেয়া হয়। ইতোমধ্যে ভারত থেকে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক খুলনায় এই প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। প্রথম দিনে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অর্থপেডিক্স বিভাগে বিভাগীয় প্রধান ডা. মেহেদী নেওয়াজের নেতৃত্বে হাটু ও নিতম্ব জয়েন্টের দুটি বড় অপারেশন সম্পন্ন হয়। ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. সৌম দ্বীপ দত্ত ও বাংলাদেশি চিকিৎসক ডা. আমজাদ হোসেন অর্থপেডিক্স অপারেশনের সময় বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন। এতে খুলনা বিভাগের ৭০ জন অর্থপেডিক্স সার্জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights