খুলনায় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানী ঘটনায় অভিযুক্ত সহকারি শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্টকে স্থায়ী বরখাস্তসহ ৮ দফা দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা। সোমবার (১১ মার্চ) প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর দেওয়া স্মরকলিপিতে অভিভাবকরা স্কুলের আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নানা অজুহাতে ছাত্রীদের শরীর স্পর্শ করার অভিযোগ করেন।

স্মারকলিপিতে তারা ক্যাম্পাসে সার্বক্ষণিক সিসি ক্যামেরায় মনিটরিং, অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের মনিটরিংয়ে রাখা, প্রত্যেক ক্লাশে- বাথরুমের সামনে সিসি ক্যামেরার ব্যবস্থা ও অভিভাবকদের সাথে প্রতিমাসে একবার মিটিং করার দাবি জানান। স্মারকলিপি প্রদানের সময় অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের সাথে অভিভাবকদের উত্ত্যপ্ত বাক্য বিনিময় হয়।

জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি এক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন সহকারি শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্ট। এই ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। একই সাথে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুজ্জামান জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights