খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর বয়রা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাব্বি, আশরাফুল ও মামুন নামের ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ৫তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এরমধ্যে মৃত রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। তিনজন ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights