খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় রঙের ঠিকাদার।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে তিন যুবক ঘরে ঢুকে টগরকে ছুরিকাঘাত করে। একই সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তারা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights