খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে পাড়া-মহল্লায় ঐক্য গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খুলনায় ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে যুবলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। তিনি বলেন, কোনো শক্তি কোন চাপ শেখ হাসিনাকে কুপোকাত করতে পারেনি। আগামীতেও পারবে না। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আবারও সরকার গঠন করবে ইনশাল্লাহ।

বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলে খুলনার রাজপথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে শহরে বন্দরে ঐক্য গড়ে তুলতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে বিএনপি সন্ত্রাস করবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

সমাবেশে শেখ সোহেলের সভাপতিত্বে ও যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights