খুলনায় স্কুল ছাত্রীকে গুলি, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রূপসা নতুন বাজার বেড়িবাঁধ সড়কে ইতি (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ইতি বেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights