খুলনায় হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর মামলার শুনানি ৮ জুলাই

অনলাইন ডেস্ক

২০২৩ সালের ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, কারচুপি ও দুর্নীতির অভিযোগ এনে করা মামলার শুনানি ৮ জুলাই ধার্য করেছেন আদালত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গত ১৮ এপ্রিল খুলনার প্রথম যুগ্ম আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২৯ মে) বিচারক খোরশেদ আলমের আদালত আগামী ৮ জুলাই মামলার শুনানির দিন ধার্য করেছেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন ও অ্যাডভোকেট কামাল হোসেন জানান, নির্বাচনী ট্রাইব্যুনাল ২৮ মে শুনানির দিন ধার্য করলেও সেদিন বিস্তারিত আলোচনা শুনে আদেশ জারি না করে একদিন পর ২৯ মে বিচারক খোরশেদ আলমের আদালত আগামী ৮ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নেতারা এক বিবৃতিতে বলেন, আগামী ৮ জুলাই নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আদালত ন্যায়বিচার দেবেন বলে আমাদের আশ্বাস ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়, এটি একটি ষড়যন্ত্র, আমরা কোনভাবেই এই ষড়যন্ত্র হতে দেব না। প্রয়োজন বোধে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

বিবৃতিদাতা নেতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসাক ফরিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মো. আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মোহাম্মদ মাহদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান শাকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights