খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। এই দুই দলই পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। ৮ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে সিলেট। সমান সংখ্যক ম্যাচে ৩টি জয় পেয়েছে খুলনা। কাগজে-কলমে এখনও সম্ভাবনা টিকে রয়েছে দুই দলেরই। আজ যে দল জিতবে, তাদের সম্ভাবনা বাড়বে। হারা দল চলে যাবে বাদ পড়ার পথে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।

খুলনা টাইগার্স একাদশ: মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, অ্যালেক্স রস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বোসিস্টো, মাহিদুল ইসলাম আঙ্কন, আবু হায়দার রনি, আমের জামাল, সালমান ইরশাদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

সিলেট স্ট্রাইকার্সের একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, জাকির হাসান, জাকের আলি, রনি তালুকদার, কাদেম অ্যালাইন, সুমন খান, সাইমুল্লাহ শিনওয়ারি, রিস টপলি, নিহাদউজ্জামান ও রুয়েল মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights