খেরসনে রুশ হামলায় নিহত ২১, আহত ৪৮

অনলাইন ডেস্ক

ইউক্রেনের খেরসনে রাশিয়ার হামলায় বুধবার ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৮ জন। কিয়েভ বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল শুক্রবার থেকে খেরসনের মূল শহরে কারফিউ জারি করতে চলেছে স্থানীয় কর্তৃপক্ষ।

খেরসনের শহরতলী ও গ্রামে এই হামলা চালানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, একটি রেল স্টেশন, বাড়ি, হার্ডওয়ারের দোকান, সুপার মার্কেট ও গ্যাস স্টেশনে রুশ হামলার শিকার হয়েছে।
টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ৪৮ জন।

সূত্র: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights