খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলতে গিয়ে স্বপ্নীল আলী (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপ্নীল জোড়পুকুরিয়া গ্রামের উত্তর পাড়ার কউছার আলীর ছেলে ও সন্ধানী স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী।

স্থানীয়রা জনান, বাড়ির পাশে ফাঁকা জায়গায় কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিলেন স্বপ্নীল। খেলার সময় একটি বল সজোরে তার বুকে লাগে । বল লাগার পর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়া পড়ে । তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ছাত্র মৃত্যুর ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights