গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে মোটরসাইকেল র‌্যালি করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই র‌্যালি বের করা হয়।

ব্যারিস্টার বাজার এলাকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠ থেকে এই র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।

সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় দুই হাজার মোটরসাইকেল র‌্যালিতে অংশ নেয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights