গণতন্ত্রের অবনতির অভিযোগ, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন পেরুর

অনলাইন ডেস্ক
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। ইরানে গণতন্ত্রের অবনতি, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিপীড়নের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের প্রতি নিজেদের ঐতিহাসিক অঙ্গীকারের ভিত্তিতেই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানে গণতন্ত্রের অবনতি নিয়ে পেরু গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, স্বাধীন সাংবাদিকতায় বাধা দেওয়া হচ্ছে এবং নারী ও মেয়েশিশুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। একই সঙ্গে বিরোধী রাজনীতিবিদদের ওপরও নিপীড়ন চালানোর অভিযোগ করেছে পেরু।

এদিকে, গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়া নিয়েও উদ্বেগ জানিয়েছে পেরু। দেশটির মতে, এর ফলে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্যও ইরানকে দায়ী করেছে পেরু। তবে ইরানের বিরুদ্ধে পেরুর এসব অভিযোগের পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হলো, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: আনাদোলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights