গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

অনলাইন ডে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহ মো. রুবেল (২৭) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর পুত্র। পেশায় সে একজন অটোরিকশা চালক।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights