গণমাধ্যমের স্বাধীনতায় আফগানিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আফগানিস্তান, পাকিস্তানের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তালিকায় এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৯০তম হয়ে সবার ওপরে আছে ভুটান, নেপাল ৯৫, মালদ্বীপ ১০০, শ্রীলঙ্কা ১৩৫, পাকিস্তান ১৫০, আফগানিস্তান ১৫২ ও ভারতের অবস্থান ১৬১তম। এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বরাবরের মতো সবার ওপরে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড এবং তৃতীয়তে ডেনমার্ক। এ সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪৫তম। ১৭৯ ও ১৮০তম হয়ে তলানিতে চীন ও উত্তর কোরিয়া। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights