গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে: রিজভী

দিনাজপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভয়ংকর দানবের পতনের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন বন্দুকের গুলিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থেকে যাবেন। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাতে ৮শ গুম হয়েছেন, অসংখ্য নিহত হয়েছেন। প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনাজপুরে গুলিতে আহত আব্দুর রশিদের শিশু কন্যা ও তার পরিবারকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। দিনাজপুর শহরের রাজবাড়ী কাটাপাড়া এলাকায় আব্দুর রশিদ ও তার স্ত্রী রোকেয়া বেগম রত্না এবং তাদের শিশু কন্যাদের খোঁজখবর নেন। এ সময় আহত পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব কবি রিজভী।
এসময় রুহুল কবির রিজভীর সাথে বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আরিফুর রহমান তুষার, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল,সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রুহুল কবির রিজভী দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পাহাড়পুরস্থ বাসভবনে ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে নিহত বাবুর স্ত্রী শারমিনের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত বাবুর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights