গণহত্যা দিবসে বরিশালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর শিল্পকলা একাডেমি হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দীন মানিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights