গণহত্যা দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাহিত্য একাডেমীর সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সহ সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক অ্যাডভোকেট আবদুন নূর, সাবেক সহ সভাপতি সৈয়দ মোঃ আকরাম, মফিজুর রহমান লিমন, সাংবাদিক আশিকুল ইসলাম।

দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শিহাব উদ্দিন বিপু, মোঃ শাহাজাদা, জালাল উদ্দিন রুমি, হাবিবুর রহমান পারভেজ, জহির রায়হান, আজিজুর রহমান পায়েল, আশেক মান্নান হিমেল, মাজহারুল করিম অভি প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights