গণ অভ্যুত্থানে শহিদ ও আহতদের আইনি সহায়তা প্রদানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দিনাজপুর ইউনিটের সংবাদ সম্মেলন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি।।

সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) বিকালে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।

গণ অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ,শহিদ ও আহত ব্যক্তিবর্গের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ,ফৌজদারি অপরাধ ও অন্যান্য অপরাধ আইনের আওতায় বিচারের সম্মুখীন করা এবং বিচারিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে পরিপূর্ণ বাস্তবায়ন কল্পে আইনি সহায়তা প্রদান করাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের প্রধান উদ্দেশ্য ও লক্ষ বলে জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।।তিনি আরো বলেন যে গণ অভ্যুত্থানে নিহত দিনাজপুর সদর উপজেলার ৩নংফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর বিদুইশা গ্রামের রবিউল ইসলাম রাহুলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানাই এবং সম্পূর্ণ বিনা পয়সায় আইনি সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন এছাড়াও দিনাজপুরের বিরলে নিহত জিয়াউর রহমানসহ গণ অভ্যুত্থানে নিহত সকল পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো ও বিনা খরচে আইনি সহায়তা প্রদান করাই তাদের এই ইউনিটের একমাত্র লক্ষ বলে জানান । এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাফুজুর রহমান খান বিপুল, হামিদুর রহমান চৌধুরি,মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন,মো. আনওয়ারুল আজিম,এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন,মো. মোস্তাফিজুর রহমান,মো. মঞ্জুরুল হক,মো. আব্দুর বাকী,মো. আইনুল হক , মো. বরকত আলীসহ সংগঠনের অন্যান্য আইনজীবী ।উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি এম হিরু,সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন,সাব কমিটির সদস্য সচিব আব্দুস সালাম,সদস্য চন্দন মিত্র,মোকাররম হোসেন,ইসমাইল হোসেন,আবু কাওসার,মো. আরিফুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights