গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১০৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৯৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৭৭ হাজার ৫৪ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রোমানিয়া। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন ১৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৬৫২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights