গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টির সম্ভাবনা

অনলাইন প্রতিবেদক

গভীর নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার (৩০ মে) দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কয়েকটি জেলার ওপর অতি ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাব্য এলাকা:

চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন
বরিশাল বিভাগ: বরিশালের সব জেলা
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর ও রংপুর
রাজশাহী বিভাগ: বগুড়া ও সিরাজগঞ্জ

দেশের অন্যান্য সব জেলার পাশাপাশি রাজধানী ঢাকায়ও আজ সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল সতর্ক করে বলেছেন, উপকূলীয় ও পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। সেই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকতে এবং আবহাওয়া সংক্রান্ত পরবর্তী নির্দেশনার দিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights