গভীর বনে মিলল মানুষের মাথার খুলি, হাড়গোড়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি উদ্ধার করা হয়। বুধবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের জামবাগান নামের গভীর গজারি বনে এক নারী লাকড়ি কুড়াতে গিয়ে পাঞ্জাবি ও লুঙ্গিতে ঢাকা মানবদেহের মাথায় খুলি হাড়গোড় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে মাথায় খুলি হাড়গোড়গুলো নারী, নাকি পুরুষের-এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দা মো. মাসুদুর রহমান বলেন, বুধবার দুপুরে স্থানীয় একজন নারী বনের ভেতর লাকড়ি কুড়াতে যায়। লাকড়ি কুড়ানোর একপর্যায়ে বনের ভেতর একটি সাদা পাঞ্জাবি ও লুঙ্গিতে মোড়ানো কিছু একটা দেখতে পায়। এরপর হাতে থাকা দা দিয়ে পাঞ্জাবি লুঙ্গি সরিয়ে মাথার খুলি হাড়গোড় দেখতে পায়। এরপর তিনি এসে স্থানীয়দের বিষয়টি জানান।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফারুক আহমেদ বলেন, দুপুরের দিকে একজন নারী বনের ভেতর মানবদেহের মাথায় খুলি হাড়গোড় দেখতে পেয়ে বিষয়টি জানান। সাথে সাথেই থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ এসে জঙ্গলের ভেতর পড়ে থাকা মানবদেহের মাথায় খুলি হাড়গোড় উদ্ধার করে। তিনি আরও জানান, এই জঙ্গলে খুব বেশি মানুষের আনাগোনা নেই। মাথা হাড়গোড় নারী নাকি পুরুষের এটা বোঝা যাচ্ছে না।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদিকুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গজারি বনের ভেতর থেকে মানবদেহের মাথায় খুলি হাড়গোড় উদ্ধার করা হয়েছে। মাথার খুলি হাড়গোড় নারী নাকি পুরুষের এটা শনাক্ত করা যায়নি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো বিষয়, তা জানতে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ মাস পূর্বের মরদেহের কঙ্কাল হতে পারে। মানবদেহটি শিয়াল কুকুরে খেয়ে এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়েছে। মাথায় খুলি, হাড়গোড় ও পাঞ্জাবি লুঙ্গি উদ্ধার করে ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights