গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights