গলাচিপায় ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় দিনব্যাপী ‘গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ নামের এক সামাজিক সংগঠনরে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ৯টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধন করেন বাংলাদেশ ‘ল’ কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মিয়া।

বক্তব্য রাখেন- সংস্থার সহ-সভাপতি সহিদুল ইসলাম, সধারণ সম্পাদক মোকসেদুল হাসান রুপম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ।

ওই দিন ১০জন চিকিৎসক নাক-কান ও গলা, নিউরো মেডিসিন, ডেন্টাল, মেডিসিনসহ প্রায় এক হাজার রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান ও ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পে রোগীদের ফ্রি রক্ত পরীক্ষা ও বিভিন্ন রোগের নামমাত্র মূল্যে পরীক্ষা করানো হয়।

চিকিৎসা সেবা গ্রহণকারী লুৎফুন নাহার ও গৌতম রায় বলেন, “এতো কম টাকায় চিকিৎসা সেবা নিতে পারবো তা ভাবতে পারিনি। এখন ওষুধ খাওয়ার পর সব বুঝতে পারবো।”

গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম জসিম উদ্দিন বলেন, “আমরা এরপর থেকে গলাচিপার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights