গলাচিপায় ভোক্তা অধিকারের অভিযান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর শহরে এই অভিযান চালানো হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণে রমেন ড্রাগ হাউস ৭ হাজার, গুরুদেব ড্রাগ হাউজ ২ হাজার, ইউনাইটেড মেডিকেল হল ৩ হাজার ও মিলন কসমেটিক্সকে ২ হাজার মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোয়াইব মিয়া।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভংকর চন্দ্র দাস ও গলাচিপা থানার এসআই উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights