গলাচিপায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। এতে লোকজনের ঘুম ভেঙে গেলে এসে দেখতে পান ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চলে কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights