গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমাতুজ্জহুরা সম্পা (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ ফাতেমাতুজ্জহুরা সম্পা (২৮) উপজেলারর একই এলাকার ইতালি প্রবাসী কাজল আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই গৃহবধূ। এসময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
লালপুর ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights