গলায় ওড়না পেঁচিয়ে পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি:

গলায় ওড়না পেঁচিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে জানালে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে ওড়না কেটে ফ্যানের সাথে ঝুলে থাকা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন।

মৃত শিক্ষার্থী শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী। স্বামীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন তিনি। তিনি মেহেরপুর জেলার সালদা থানা এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় মরদেহ নামানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এস এম শাহিদুল আলম জানান, মেধাবী শিক্ষার্থী শারভিন এমন সিদ্ধান্ত নিতে পারেন, বিষয়টি আমাদেও বোধগম্য নয়। সে ক্লাশে খুবই শান্ত ছিল আর লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতো।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিস্তারিত পরে জানানো যাবে। আসলে তার পারিবারিক কোন সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights