গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে।

শনিবার বিকেলে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একইদিন দুপুরের দিকে পুলিশ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহছান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ওসি তদন্ত আরও বলেন, ধারণা করা হচ্ছে প্রণয়ঘটিত বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights