গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে আবদুর শুক্কুর (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের সাব মাঝির বাড়ির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শুক্কুর জুঁইদন্ডীর সাব মাঝির বাড়ির রাজা মিয়ার ছেলে। পরিবারে দুই ভাই ও একবোনের মধ্যে সে সবার ছোট।

নিহতের বড় ভাই ইয়াকুব জানান, শুক্কুরের জুঁইদন্ডী চৌমুহনী বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে। দুপুরে দোকান থেকে এসে ভাত খেয়ে নিজ রুমে শুয়ে পড়তে গিয়ে ঘরের আড়ার সঙ্গে রশ্মি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে আমার স্ত্রী ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। অচেতন অবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এর প্রকৃত ঘটনা জানা যায়নি।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পারমিতা দেবী বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবকের লাশ হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights