গলায় ফাঁস দিয়ে শ্রমিকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় মানসিক চাপ সইতে না পেরে মো. রনি নামের এক কিশোর শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, রনিকে মানুসিক নির্যাতন করায় সে গলায় ফাঁস দেয়।

পশ্চিম এওজবালিয়া গ্রামের ফারুকের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ নিহত রনির লাশ উদ্ধার করে এবং দুপুরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এরআগে বুধবার রাতের কোন একসময় রনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত রনি উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
সুধারাম মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুধন দাস বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সে ইটভাটায় কাজ করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights