গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক ৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৬ যুবককে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল শহরের ফাহিম, সোনার বাংলা রোডের মনির, শিপন মিয়া, হবিগঞ্জ জেলার তানভীর ইসলাম ও মাধবপুর উপজেলার মোখলেস মিয়া।

আটককৃতদের নিকট থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আটক ৬ যুবক এবং তাদের কাছ থেকে উদ্ধার করা মালামাল শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্প থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights