গাঁটছড়া বাঁধলেন অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো

অনলাইন ডেস্ক

অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো ১৯ বছর এনগেজমেন্টের পর অবশেষে গাঁটছড়া বাঁধলেন। ফুরারির সাবকে সিইও জিন টডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসরে খবরে বলা হয়েছে, এই যুগল গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভাতে আকস্মিক এক অনুষ্ঠানে আংটি বদল করেছেন। অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিল।

খবর অনুসারে, বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফর্মুলা ওয়ান চালক মাসা। টড যখন দায়িত্বে ছিলেন মাসা তখন ফুরারির সঙ্গে ছিলেন। মিশেল ইয়ো এবং টডের গাঁটছড়া বাঁধার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসাই প্রথম দিয়েছেন। ২০০৪ সালের ৪ জুন ইয়ো এবং টড সাংহাইতে সাক্ষাৎ করেন। ঘটনার এক মাস পর ২৫ জুলাই টড ইয়োকে প্রেমের প্রস্তাব দেন।

তাদের বিয়ের কার্ডে লেখা রয়েছে– সাংহাইতে আমরা ২০০৪ সালের ৪ জুন সাক্ষাৎ করেছিলাম। টড মিশেলকে বিবাহের প্রস্তাব দিয়েছিল এবং মিশেল ‘হ্যাঁ’ (ইয়েস) বলেছিল। সেই ঘটনার ৬৯৯২ দিন পর ২৭ জুলাই জেনেভাতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights