গাইবান্ধায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে এবং অভিভাবকদের করণীয় বিষয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুকুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিদ্যালয়টিতে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও শাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম তারা মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আ. আমিন।
অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক আলোচনা করেন বিদ্যালয়ের সভাপতি ফরিদুল ইসলাম তারা মন্ডল।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
