গাইবান্ধায় আগুনে পুড়ে গেল গবাদিপশু ও ঘর

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরু, তিনটি ছাগল ও দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জাকির হোসেন।

এরআগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পশ্চিম রিফাইতপুরের চাদেরভিটা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, হঠাৎ করে রাত ৩টার দিকে ওই এলাকার মন্টু ব্যাপারীর গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে। পরে খবর দেয়া হলে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী। এসময় আগুন নিয়ন্ত্রণ হলেও ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৪টি গরু, ৩টি ছাগল ও ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, জলন্ত ছাই থেকে আগুনের সূত্রপাত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights