গাইবান্ধায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়িতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৮৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার শরাফুল ইসলাম (৩০) সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের ধারাই এলাকার বাসিন্দা এবং রাসুল জাহান তুহিনের (২৬) বাড়ি পলাশবাড়ি উপজেলার বিষ্ণুপুরে।

সোমবার বিকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজ বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights