গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির সাধারণ সভা

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শাহীন রহমান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি এ্যাড শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, ফুলছড়ি শাখার সম্পাদক রানু সরকার প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা সিপিবির সহকারি সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights