গাইবান্ধায় জাতীয় পার্টির জরুরি সভা

গাইবান্ধা প্রতিনিধি

আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিকী কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে জাতীয় পার্টি এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা শাখার উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাজাহান খান আবু, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, মাহমুদুর রহমান মুকুল, অধ্যক্ষ কাজী মশিউর রহমান প্রমুখ।
বক্তারা আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা কাউন্সিল ও সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights