গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) দেওয়ান মওদুদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, এটিএম সারোয়ার আলম, মো. মাসুদুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মো. সেলিম আহমেদ ও তাহেরা নাজনিন প্রমুখ।
অনুষ্ঠানে ৫৪টি ইভেন্টে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২২টি বিদ্যালয়ের ৭৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া বেগম। শেষে অতিথিরা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights