গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের মিছিল সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবিতে গাইবান্ধায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা, শিল্পী আক্তার, কলি রানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৫ সালের এইদিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে মৃত্যুবরণ করে এবং হত্যাকারীদের ফাঁসি হয়।

শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে, সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসেবে ঘোষণার দাবি জানান। সেই দাবি আজও পূরণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights