গাইবান্ধায় প্রার্থীদের সঙ্গে ইসি রাশেদার মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

রবিবার (২৮ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপ মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বিপিএম (বার), উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার ৭ উপজেলায় অংশ গ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীগন অংশ গ্রহণ করেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights