গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদক সেবনের দায়ে সাগর মিয়া (৩০) নামে মাদকসেবীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত সাগর মিয়া উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সরোয়ারে আলম খান। এর আগে বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সরোয়ারে আলম খান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

ওসি বলেন, রায় কার্যকর হওয়ার পর পলাশবাড়ী থানা পুলিশ দণ্ডপ্রাপ্তকে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights