গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (৩৮) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয় ।

সন্ধ্যায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার আনোয়ার হোসেন ওই উপজেলার শীহিগাঁও গ্রামের আইন উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে ২ টার দিকে র্যাব-১৩ এর গাইবান্ধার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জের আসাদ মোড় এলাকা থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights