গাইবান্ধায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন।

নিহত রাসেল মিয়া উপজেলার পৌর শহরের প্রধানপাড়া এলাকার দুলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওইসময় রাসেল মিয়া বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে তখন মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে রাসেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার পথেই রাসেল মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights