গাইবান্ধায় যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি
‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’ স্লোগানে গাইবান্ধায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে গাইবান্ধা পৌরপার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে সেখানেই সমাবেশ করে তারা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মিশু পারভেজ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাসান ও সিনিয়র সদস্য ডা. আলতাফ হোসেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights