গাইবান্ধায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

ভবিষ্যতে দেশের সেরা সাঁতারু খুঁজে বের করার লক্ষ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টায় গাইবান্ধার পৌর পার্কের পুকুরে বিভিন্ন বয়সের নয় টি ইভেন্টে ৫০ জন সাঁতারু অংশগ্রহণ করেন এই সাঁতার প্রতিযোগিতায়।
তাদের মধ্যে ১৮ জন ছেলে ও ৯ জন মেয়েসহ ২৭ জনকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়নি।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি মে. কামাল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights